Feature NewsNewsPolitics

কক্সবাজারের শিবির থেকে ভারতে,এনজেপিতে জিআরপির জালে ৪ রোহিঙ্গা!

তপন রায়,মানুষের মতামত:অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে কন্যাকুমারী-বিবেক এক্সপ্রেস থেকে চার রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করল জিআরপি।ধৃতরা হল এনামুল হোসেন, নূর কাহিমা,এনায়েত উল্লাহ ও জাইনু বিবি।

জিআরপি সূত্রে খবর, ২০১৭ সাল থেকে তাঁরা বাংলাদেশের কক্সবাজারের জামতলী ও কুতুপালং শরণার্থী শিবিরে বসবাস করছিলেন। অভিযোগ, ১৯ আগস্ট অবৈধভাবে ভারতে প্রবেশের পর ২০ আগস্ট গুয়াহাটি থেকে বিজয়ওয়াড়ার উদ্দেশ্যে ২২৫০৪ ডাউন কন্যাকুমারী-বিবেক এক্সপ্রেসে ওঠেন তাঁরা। নিউ জলপাইগুড়ি স্টেশনে শিলিগুড়ি জিআরপির এসওজি দল ও এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশ যৌথ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।

শুক্রবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। কীভাবে তাঁরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকলেন এবং এই ঘটনার পিছনে কোনও পাচারচক্র বা অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে রেল পুলিশ।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *