ট্রাইব্যুনালের কাজ খতিয়ে দেখতে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি!

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত এসআইআর-সংক্রান্ত ট্রাইব্যুনালের কাজের অগ্রগতি পর্যালোচনায় মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে বৈঠক করলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী। বৈঠকে ট্রাইব্যুনালে জমে থাকা অমীমাংসিত আবেদন, বকেয়া মামলার নিষ্পত্তি এবং সামগ্রিক কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। প্রধান বিচারপতি রাজ্য সরকারের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনাও জানতে চান।
ট্রাইব্যুনালের সিদ্ধান্তে ইতিমধ্যেই প্রায় ২৭ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। তবে এখনও বহু আবেদন নিষ্পত্তির অপেক্ষায়। ট্রাইব্যুনালের পরিকাঠামো ও কাজের পদ্ধতি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে এবং আদালতেও অভিযোগ জমা পড়েছে। এই পরিস্থিতিতে হাইকোর্ট ও প্রশাসনের এই বৈঠককে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
