News

বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় মাধ্যমিকে বসার সুযোগ হারাচ্ছে আলিপুরদুয়ারের জিৎ,প্রশ্নের মুখে শিক্ষা প্রতিষ্ঠান!

সানি রায়,মানুষের মতামত:দুদিন পর মাধ্যমিক পরিক্ষা তবে বিদ্যালয়ের গাফিলতিতে মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে না জিৎ।নাম বিভ্রাটেই এই গন্ডগোল।আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনীরামপুর ১ নং অঞ্চলের বেগম রাবেয়া খাতুন বিদ্যালয়ের দশম শ্রেণীর তিন ছাত্রের নাম জিৎ উরাও।এই তিন নামেই যতো সমস্যা। বিদ্যালয়ের টেস্ট পরিক্ষায় পাশ করেছে দুজন,ফেল করেছে একজন।তবে যে ফেল করেছে তার নামে অ্যাডমিট এলেও পাশ করেও বঞ্চিত এক পরিক্ষার্থী।

জিৎ উড়াও দাবি করে সময়মতো সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা সত্ত্বেও বিদ্যালয় কর্তৃপক্ষ দায়িত্বজ্ঞানহীনতার ফলে জীবনের প্রথম বড় পরিক্ষা মাধ্যমিকে বসার সুযোগ হারিয়েছে সে।

পরিবার সূত্রে জানা গেছে, জিৎ যথাযথভাবে ফর্ম পূরণ করেছিল এবং স্কুলের নির্দেশনা মেনে চলেছিল। কিন্তু বিদ্যালয়ের প্রশাসনিক গাফিলতির কারণে তার নাম পরীক্ষার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। বিষয়টি জানাজানি হওয়ার পর অভিভাবকরা বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান,তবে এখনো সমস্যার সমাধান হয়নি।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও। তাদের মতে,বিদ্যালয়ের দায়িত্বহীনতার ফলে এক মেধাবী ছাত্রের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। জিৎ এবং তার পরিবার বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষা দপ্তর ও জেলা প্রশাসনের নজরে আনার চেষ্টা করছেন।

এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তবে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এ ধরনের গাফিলতি প্রশাসনের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তুলছে। জিৎ উড়াও যাতে তার ন্যায়বিচার পায় এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে,সেজন্য প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *