রবিবার, অক্টোবর 25, 2026
20:02:57 | কলকাতা
সর্বশেষ সংবাদ

উষ্ণায়নের ভয়াবহ পরিণতি,ইউরোপে তাপজনিত মৃত্যু ৫০ হাজার ছাড়ানোর আশঙ্কা

ইউরোপে ২০২৬ সালের ভয়াবহ তাপপ্রবাহে ৫০ হাজারের বেশি মৃত্যুর আশঙ্কা। গবেষণায় ৩২,৬০০-র বেশি মৃত্যুর সঙ্গে জলবায়ু পরিবর্তনের যোগ উঠে এসেছে।

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: ইউরোপে ২০২৬ সালের গ্রীষ্মে ভয়াবহ তাপপ্রবাহের জেরে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। নতুন এক গবেষণায় দাবি করা হয়েছে, তাপজনিত মৃত্যুর নিরিখে এই গ্রীষ্ম ইউরোপের ইতিহাসে অন্যতম ভয়াবহ হয়ে উঠতে পারে।গবেষণা অনুযায়ী, এই মৃত্যুর মধ্যে ৩২ হাজার ৬০০ জনেরও বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী জলবায়ু পরিবর্তন। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। এর জেরে তাপপ্রবাহ আরও ভয়াবহ হয়ে উঠছে বলে জানিয়েছেন গবেষকরা।

লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষক ক্লেয়ার বার্নসের মতে, ইউরোপের বিস্তীর্ণ এলাকায় এ বছরের গ্রীষ্ম তাপজনিত মৃত্যুর ক্ষেত্রে রেকর্ড গড়তে পারে। গবেষণার ফলাফল নেচার হেলথ সাময়িকীতে প্রকাশিত হয়েছে।গবেষণায় আরও বলা হয়েছে, পশ্চিম ইউরোপে এ বছর গ্রীষ্মের তাপমাত্রা ১৯৯১ থেকে ২০২০ সালের গড়ের তুলনায় প্রায় ২.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। কয়েকটি দেশে নির্দিষ্ট দিনে তাপমাত্রার পার্থক্য স্বাভাবিকের তুলনায় ১২ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ইউরোপ বিশ্বের দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশগুলির মধ্যে অন্যতম। আর চরম আবহাওয়ার ঘটনাগুলির মধ্যে তাপপ্রবাহ সবচেয়ে প্রাণঘাতী। জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে দ্রুত পদক্ষেপ না করলে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন