শুক্রবার, অক্টোবর 23, 2026
01:45:15 | কলকাতা
সর্বশেষ সংবাদ

ছয় যুবকের বেড়াতে আসা,তারপরই বিপদ!মন্দারমণির সমুদ্রে ঠিক কী ঘটল?

পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন হাওড়ার ডোমজুড়ের দুই পর্যটক। স্পিডবোট নিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। নিখোঁজদের সন্ধানে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা দল।

রাজকুমার বেরা, মানুষের মতামত:সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন হাওড়ার ডোমজুড়ের দুই পর্যটক। বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ মন্দারমণির মনসা মন্দিরের কাছে এই ঘটনা ঘটে। ঢেউয়ের তোড় সামলাতে না পেরে দু’জন সমুদ্রে তলিয়ে যান বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, হাওড়ার ডোমজুড় থেকে ছয় যুবকের একটি পর্যটক দল বেড়াতে এসেছিল মন্দারমণিতে। সেই দলেরই দুই সদস্য সমুদ্রে স্নান করতে নেমে বিপদে পড়েন। তলিয়ে যাওয়া দুই যুবক সম্পর্কে ভগ্নিপতি ও শ্যালক বলে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে তৎপর হয় পুলিশ। স্পিডবোট নিয়ে সমুদ্রে তল্লাশি শুরু করা হয়। পাশাপাশি, নিখোঁজ দুই পর্যটকের সন্ধানে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা দলকেও। তাঁদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে পর্যটক মহলে উদ্বেগ ছড়িয়েছে। সমুদ্রে নামার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা আরও একবার সামনে এল।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন