বৃহস্পতিবার, অক্টোবর 22, 2026
04:15:09 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বিজয়া দশমীর সকালে এগরা বাজারে বিকট শব্দ!ট্রেকারে ধাক্কা মারুতি আরটিগার, আহত চালক

বিজয়া দশমীর সকালে পূর্ব মেদিনীপুরের এগরায় খড়্গপুর বাসস্ট্যান্ডের কাছে দুর্ঘটনা।নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেকারে ধাক্কা মারুতি আরটিগার।গুরুতর আহত চালক,তদন্তে পুলিশ।

রাজকুমার বেরা,মানুষের মতামত:বিজয়া দশমীর সকালে পূর্ব মেদিনীপুরের এগরা শহরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক গাড়িচালক। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ এগরা বাজারের খড়্গপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি মারুতি আরটিগা গাড়ি এগরা থেকে দ্রুতগতিতে বেলদার দিকে যাচ্ছিল। খড়্গপুর বাসস্ট্যান্ডের কাছে আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রেকারে ধাক্কা মারে। ধাক্কার জেরে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর জখম হন চালক।

দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এগরা থানার পুলিশ। স্থানীয়দের সাহায্যে আহত চালককে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি আটক করেছে পুলিশ। কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। গাড়িটি কী কারণে নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন