বুধবার, অক্টোবর 21, 2026
04:18:24 | কলকাতা
সর্বশেষ সংবাদ

কানাডা ভাঙার প্রস্তাবে ধাক্কা!আলবার্টায় বিচ্ছিন্নতার পথে ‘না’ ভোট

কানাডার আলবার্টা প্রদেশে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক। কানাডার ঐক্য, আঞ্চলিক অসন্তোষ এবং সম্ভাব্য গণভোটের প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলে নজর।

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত:কানাডা থেকে আলাদা হওয়ার পথে বড় ধাক্কা খেল বিচ্ছিন্নতাবাদীরা। দেশটির তেলসমৃদ্ধ আলবার্টা প্রদেশে কানাডার সঙ্গে থাকার পক্ষেই রায় দিয়েছেন অধিকাংশ ভোটার। ২০ অক্টোবর প্রকাশিত প্রাথমিক ফল অনুযায়ী, প্রায় ৭৬ শতাংশ ভোটার কানাডার অংশ হিসেবে থাকার পক্ষে মত দিয়েছেন।অন্যদিকে, প্রায় ২৪ শতাংশ ভোটার বিচ্ছিন্নতার প্রক্রিয়া শুরুর পক্ষে ভোট দিয়েছেন।

তবে এই ভোট সরাসরি স্বাধীনতার প্রশ্নে গণভোট ছিল না। বিচ্ছিন্নতার পক্ষে রায় এলে ভবিষ্যতে কানাডা থেকে আলাদা হওয়া নিয়ে বাধ্যতামূলক গণভোটের আইনি প্রক্রিয়া শুরু হতে পারত।এই ফলকে দেশের ঐক্যের পক্ষে বড় সাফল্য হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। অন্যদিকে, আলবার্টার মুখ্যমন্ত্রী ড্যানিয়েল স্মিথও কানাডার সঙ্গে থাকার পক্ষে ভোটের ফলকে স্বাগত জানিয়েছেন।

তবে বিচ্ছিন্নতাবাদী নেতারা জানিয়েছেন, তাঁদের আন্দোলন থামছে না। ফলে আপাতত কানাডার ঐক্য বজায় থাকলেও আলবার্টার আঞ্চলিক অসন্তোষ ও রাজনৈতিক টানাপোড়েন আগামী দিনেও গুরুত্বপূর্ণ হয়ে থাকতে পারে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন