কলকাতার চোরবাগান দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। ধৃতদের মধ্যে পুজো কমিটির কর্মকর্তা, ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা উদ্যোক্তা এবং বেসরকারি নিরাপত্তা সংস্থার দুই ইনচার্জ রয়েছেন। আটক আরও কয়েকজন।
সার্থক দাসগুপ্ত,মানুষের মতামত:কলকাতার চোরবাগানে দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় সাতজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ধৃতদের মধ্যে পুজো কমিটির একাধিক কর্মকর্তা, ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা উদ্যোক্তা এবং বেসরকারি নিরাপত্তা সংস্থার আধিকারিকেরা রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন পুজো কমিটির সম্পাদক রাজকুমার সেওয়া ওরফে রাজা, সহ-সভাপতি শান্তনু দুবে, ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা কৌশিক সাহা ও পিন্টু দে এবং কমিটির সদস্য বিপ্লব মুখোপাধ্যায়। এছাড়া বেসরকারি নিরাপত্তারক্ষী সংস্থার দুই ইনচার্জ সুমন চক্রবর্তী ও রাজেশ পালকেও গ্রেফতার করা হয়েছে।
সাতজনকে গ্রেফতারের পাশাপাশি আরও কয়েকজনকে আটক করা হয়েছে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর। কী কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল, ভিড় নিয়ন্ত্রণে কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতির দিকে এখন নজর রয়েছে।
