তমলুক পুলিশ লাইনে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ‘সাধারণ মানুষ যা, আমিও তা’ বলে সহনশীলতা ও সকলকে নিয়ে চলার বার্তা দিলেন তিনি।
রাজকুমার বেরা,মানুষের মতামত:পূর্ব মেদিনীপুরের তমলুক মহকুমার পুলিশ লাইনে দুর্গাপুজোর উদ্বোধন করতে এসে সহনশীলতা ও সকলকে সঙ্গে নিয়ে চলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফিতা কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে পুজো মণ্ডপের উদ্বোধন করেন তিনি।
সাংবাদিকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী জানান, দোল উৎসবে তাঁকে আমন্ত্রণ জানানো হলেও তিনি বলেছিলেন, তিনি গেলে অন্যরা হয়তো আসবেন না। তাই তাঁর শুভেচ্ছা রইল। পুলিশকর্মীরা তাঁর সহনশীলতার প্রশংসা করলে তিনি বলেন, “সাধারণ মানুষ যা, আমিও তা। গণতান্ত্রিক পদ্ধতিতে একটি পদ পেয়েছি, তার দায়িত্ব পালন করছি। আমি সবাইকে নিয়ে চলব।”
স্বামী বিবেকানন্দের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যাঁরা অহংকার করেছেন, তাঁরা হারিয়ে গিয়েছেন। পুলিশকর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, কর্মীদের ভালো রাখতে হবে, তবেই ভালো কাজ পাওয়া যাবে। শুধু চোখ রাঙিয়ে কাজ হয় না, শাসনের পাশাপাশি স্নেহও প্রয়োজন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি বামদেব গুছাইত, জেলাশাসক নিরঞ্জন কুমার, জেলা পুলিশ সুপার অংশুমান সাহা, স্থানীয় বিধায়ক ও অন্যান্য আধিকারিকরা।
