শনিবার, অক্টোবর 17, 2026
02:18:24 | কলকাতা
সর্বশেষ সংবাদ

পুজোর আবহে বাংলায় অমিত শাহ,১৮ অক্টোবর বেলুড় মঠ-সহ চার পুজো মণ্ডপে দর্শন

১৭ অক্টোবর রাতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১৮ অক্টোবর বেলুড় মঠ, বালি দেশবন্ধু ক্লাব, চেতলার ২৪ পল্লি, শোভাবাজার রাজবাড়ি ও শ্রীভূমি দুর্গাপুজো মণ্ডপে যাওয়ার কর্মসূচি রয়েছে তাঁর।

সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:দুর্গাপুজোর আবহে ১৭ অক্টোবর, শনিবার রাতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, রাত ৮টা ১০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন তিনি। এরপর আলিপুরের সৌজন্য বিশ্রাম গৃহে রাত্রিবাস করবেন।

পরদিন, ১৮ অক্টোবর রবিবার সকাল থেকে তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে। সকাল ১১টা ১০ মিনিটে হাওড়ার বেলুড় মঠে পুজো ও দর্শনের কথা রয়েছে তাঁর। সেখান থেকে যাবেন হাওড়ার বালি দেশবন্ধু ক্লাবের দুর্গাপুজো মণ্ডপে।

এরপর আলিপুরে ফিরে মধ্যাহ্নভোজ সেরে কলকাতার চেতলার ২৪ পল্লি দুর্গাপুজো মণ্ডপে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পরবর্তী গন্তব্য উত্তর কলকাতার শোভাবাজার রাজবাড়ির পুজো। সেখান থেকে লেকটাউনের শ্রীভূমি দুর্গাপুজো মণ্ডপে দর্শন সেরে বিকেল ৩টে নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর কথা তাঁর।

নির্ধারিত সূচি অনুযায়ী, বিকেল ৩টা ৫ মিনিটে বায়ুসেনার বিমানে দিল্লির উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ। উৎসবের মরসুমে তাঁর এই সফর ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নজর থাকবে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন