শনিবার, অক্টোবর 17, 2026
02:28:27 | কলকাতা
সর্বশেষ সংবাদ

২২.৮ কেজি গাঁজা,নগদ ২৪ লক্ষ!গ্রেপ্তার আসামপাড়ার বাপ্পা দত্ত সিং

আসামপাড়ায় পুলিশের বড় অভিযান। বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার ২২.৮ কেজি গাঁজা ও নগদ ২৪ লক্ষ টাকা। মাদক পাচারের যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশ।

তপন রায়,মানুষের মতামত:গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও নগদ টাকা উদ্ধার করল পুলিশ। আসামপাড়ার বাসিন্দা বাপ্পা দত্ত সিংয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে ২২.৮ কেজি গাঁজা এবং নগদ ২৪ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় বাপ্পা দত্ত সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযানে মাদক লুকিয়ে রাখার স্থান চিহ্নিত করতে বিএসএফের নারকো স্নিফার ডগের সাহায্য নেওয়া হয়। তল্লাশিতে উদ্ধার হওয়া মাদক ও নগদ টাকা বাজেয়াপ্ত করার পাশাপাশি ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।ধৃত অভিযুক্তকে আদালতে পেশ করে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হচ্ছে বলে জানা গিয়েছে। মাদক কোথা থেকে আনা হয়েছিল,কোথায় তা সরবরাহ করার পরিকল্পনা ছিল এবং এই কারবারের পিছনে কোনও বড় চক্র রয়েছে কি না,তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

মাদক পাচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করতে ঘটনার ফরোয়ার্ড ও ব্যাকওয়ার্ড লিঙ্ক খতিয়ে দেখা হচ্ছে।পাশাপাশি, সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া তথ্য এবং ১৯৩৩ হেল্পলাইন নম্বরে আসা অভিযোগের ভিত্তিতে এলাকায় নজরদারি ও নাকা চেকিং আরও জোরদার করা হয়েছে। এই অভিযানের মাধ্যমে মাদক কারবারের শিকড় পর্যন্ত পৌঁছনোর চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন