শনিবার, অক্টোবর 17, 2026
03:13:04 | কলকাতা
সর্বশেষ সংবাদ

‘ঘুষখোর পণ্ডিত’ থেকে ‘গজব রাত’,বিতর্কের জেরে ছবির নাম বদল মনোজ বাজপেয়ীর

বিতর্কের জেরে মনোজ বাজপেয়ীর আসন্ন ছবি ‘ঘুষখোর পণ্ডিত’-এর নাম বদলে রাখা হয়েছে ‘গজব রাত’। প্রকাশিত হয়েছে ট্রেলার। ২৩ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তির কথা রয়েছে ছবিটির।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:বিতর্কের জেরে বড় সিদ্ধান্ত। মনোজ বাজপেয়ী অভিনীত আসন্ন ছবি ‘ঘুষখোর পণ্ডিত’-র নাম বদলে রাখা হয়েছে ‘গজব রাত’। ছবির নাম ঘিরে বিতর্ক তৈরি হওয়ার পর এই পরিবর্তন করা হয়েছে বলে জানা গিয়েছে।

নতুন নাম ঘোষণার পাশাপাশি ছবির আনুষ্ঠানিক ট্রেলারও প্রকাশ করা হয়েছে। আগামী ২৩ অক্টোবর ছবিটি মুক্তি পাবে নেটফ্লিক্সে। ছবির পুরনো নাম নিয়ে আপত্তি ও বিতর্কের মধ্যেই নির্মাতাদের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

মনোজ বাজপেয়ীর অভিনীত এই ছবিকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তবে নাম পরিবর্তনের পর ছবিটি দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে, এখন সেটাই দেখার। বিতর্ক পেরিয়ে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘গজব রাত’।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন