উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ত্রিমোহিনীতে টোটোর রুট ও ভাড়া নিয়ে অসন্তোষের জেরে চালকদের বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
হাসানুজ্জামান,মানুষের মতামত:টোটোর রুট ও ভাড়া নিয়ে চালকদের মধ্যে অসন্তোষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালির ত্রিমোহিনী এলাকায়। টোটো চলাচল বন্ধ রেখে বিক্ষোভে শামিল হন চালকদের একাংশ। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালির ত্রিমোহিনী এলাকায় দিনের পর দিন টোটোর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সমস্যায় পড়ছেন পুরনো টোটোচালকেরা। টোটোর রুট এবং ভাড়া নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ থেকেই এই বিক্ষোভ বলে জানা গিয়েছে। তাঁদের অভিযোগ ও দাবিকে সামনে রেখে টোটো চলাচল বন্ধ করে প্রতিবাদে শামিল হন চালকেরা।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সন্দেশখালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠি হাতে রাস্তায় নামতেও দেখা যায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।টোটোর রুট নির্ধারণ এবং ভাড়া সংক্রান্ত সমস্যা কীভাবে মিটবে, তা নিয়ে এখন নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের। তবে এই ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয়েছে।
