বৃহস্পতিবার, অক্টোবর 15, 2026
07:32:41 | কলকাতা
সর্বশেষ সংবাদ

শিক্ষক,পুলিশ ও পঞ্চায়েতে নিয়োগের উদ্যোগ,রাজ্যে ৪৫ হাজারের বেশি সরকারি পদে অনুমোদন মন্ত্রিসভার

পশ্চিমবঙ্গে ৪৫,১৮৫টি সরকারি পদে নিয়োগের প্রস্তাবে রাজ্য মন্ত্রিসভার অনুমোদন।স্কুল শিক্ষা দপ্তরে ৩৩,১৯৯টি, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে ৭,১২৯টি এবং কলকাতা পুলিশে ৯৯৬টি পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত জানুন।

জয় চক্রবর্তী,মানুষের মতামত:রাজ্যে আরও ৪৫ হাজার ১৮৫টি সরকারি পদে নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ দপ্তরের অনুমতি সাপেক্ষে এই নিয়োগ প্রক্রিয়া এগোবে বলে জানা গিয়েছে।

নতুন নিয়োগের সিংহভাগই স্কুল শিক্ষা দপ্তরে। এই দপ্তরে মোট ৩৩ হাজার ১৯৯টি পদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে প্রাথমিক স্তরে ৪,৪৮২ জন, উচ্চ প্রাথমিক স্তরে ৬,০৫২ জন এবং মাধ্যমিক স্তরে ১২,৩৪৩ জন সহশিক্ষক নিয়োগের প্রস্তাব রয়েছে। পাশাপাশি প্রধান শিক্ষক ও শিক্ষিকা পদে ৪,৩১২ জনকে নিয়োগ করা হবে।

এ ছাড়া পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে ৭,১২৯টি, কলকাতা পুলিশে কনস্টেবল পদে ৯৯৬টি এবং কারিগরি শিক্ষা দপ্তরে ১,৮৮৬টি পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সরকারি নিয়োগের এই সিদ্ধান্তে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হওয়ার আশা করা হচ্ছে। তবে নিয়োগের বিজ্ঞপ্তি, যোগ্যতা ও সময়সীমা সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য সরকারি ঘোষণার দিকে নজর থাকবে চাকরিপ্রার্থীদের।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন