বৃহস্পতিবার, অক্টোবর 15, 2026
04:32:12 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বাসন্তী হাইওয়েতে বাস-লরির মুখোমুখি সংঘর্ষ,আহত একাধিক যাত্রী!পলাতক চালক ও কন্ডাক্টর

বাসন্তী হাইওয়েতে হাড়োয়ার চণ্ডীপুর ও ঘোষপুরের কাছে যাত্রীবোঝাই বাস ও মালবাহী লরির মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক যাত্রী।লরির চালক আটক,পলাতক বাসের চালক ও কন্ডাক্টর।

হাসানুজ্জামান,মানুষের মতামত:বাসন্তী হাইওয়েতে যাত্রীবোঝাই বাস ও মালবাহী লরির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন একাধিক যাত্রী। ঘটনাটি ঘটেছে বসিরহাটের হাড়োয়া থানার অন্তর্গত চণ্ডীপুর ও ঘোষপুর সংলগ্ন এলাকায়। দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে মালঞ্চের দিকে যাচ্ছিল একটি যাত্রীবোঝাই বাস। উল্টো দিক থেকে কলকাতার দিকে আসছিল একটি মালবাহী লরি। ঘোষপুরের কাছে আচমকাই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসের একাধিক যাত্রী আহত হন। দুর্ঘটনার পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। আহতদের নলমুড়ি হাসপাতাল ও মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাঙড় ট্রাফিক গার্ড এবং লাউগাছি বিট হাউসের পুলিশ। লরির চালককে আটক করেছে হাড়োয়া থানার পুলিশ। তবে দুর্ঘটনার পর থেকেই বাসের চালক ও কন্ডাক্টর পলাতক বলে জানা গিয়েছে।কী কারণে এই সংঘর্ষ, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। চালকের গাফিলতি নাকি অন্য কোনও কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পলাতক বাসচালক ও কন্ডাক্টরের খোঁজ চলছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন