বৃহস্পতিবার, অক্টোবর 15, 2026
04:31:45 | কলকাতা
সর্বশেষ সংবাদ

চাকরির নামে দেড় লক্ষ টাকা? বিজেপি নেত্রীর বিরুদ্ধে থানায় প্রতিবন্ধী মহিলা

তমলুকের শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ নিরুপমা সামন্ত মাইতির বিরুদ্ধে পিএইচই-তে চাকরি দেওয়ার নামে দেড় লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। কোলাঘাট থানায় অভিযোগ দায়ের প্রতিবন্ধী মহিলার। অভিযোগ অস্বীকার বিজেপি নেত্রীর।

রাজকুমার বেরা,মানুষের মতামত:তমলুকের শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ তথা বিজেপি নেত্রী নিরুপমা সামন্ত মাইতির বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে দেড় লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারিণী এক প্রতিবন্ধী বিজেপি কর্মী। তাঁর দাবি, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে (পিএইচই) অস্থায়ী কর্মীর কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০২৫ সালে দু’লক্ষ টাকা চাওয়া হয়। ঋণ করে ধাপে ধাপে দেড় লক্ষ টাকা দেওয়ার পর বাকি ৫০ হাজার টাকার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ।

মহিলার আরও দাবি, টাকা দিতে না পারায় তাঁকে হুমকি দেওয়া হয় এবং বিষয়টি কাউকে জানালে চাকরি কেড়ে নেওয়ার ভয় দেখানো হয়। শেষ পর্যন্ত কোলাঘাট থানার দ্বারস্থ হয়ে অভিযোগ দায়ের করেন তিনি।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন নিরুপমা সামন্ত মাইতি। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বিরুদ্ধে এমন অভিযোগে অস্বস্তিতে গেরুয়া শিবির। তবে অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত নয়।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন