বৃহস্পতিবার, অক্টোবর 15, 2026
04:36:59 | কলকাতা
সর্বশেষ সংবাদ

সন্দেশখালিতে মৃত্যুর মিছিল!প্রাক্তন বিধায়কের গাড়ির সঙ্গে টোটোর সংঘর্ষে মৃত ২, আহত ২

উত্তর ২৪ পরগনার সন্দেশখালির বয়ারমারিতে টোটো ও প্রাক্তন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর গাড়ির সংঘর্ষে মৃত ২, আহত ২। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে ন্যাজাট থানার পুলিশ।

হাসানুজ্জামান,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনার সন্দেশখালির বয়ারমারিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল দু’জনের। গুরুতর আহত আরও দু’জন। বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ বাসন্তী হাইওয়ের বয়ারমারি মোড়ের কাছে একটি যাত্রীবোঝাই টোটোর সঙ্গে প্রাক্তন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর গাড়ির সংঘর্ষ হয়।

সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই টোটোর দুই যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের নয়ানজুলিতে পড়ে যায়। মৃত ও আহতদের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এলাকায় বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না প্রাক্তন বিধায়ক। তাঁর দাবি, দুটি টোটোর মধ্যে রেষারেষির জেরেই এই দুর্ঘটনা ঘটে। সেই সময় তিনি স্কুলে ছিলেন এবং চিকিৎসার জন্য কলকাতায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ন্যাজাট থানার পুলিশ। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন