বৃহস্পতিবার, অক্টোবর 15, 2026
04:20:21 | কলকাতা
সর্বশেষ সংবাদ

তৃণমূলের পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন, কংগ্রেসে যোগদানের জল্পনা

তৃণমূল কংগ্রেসের পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন। দায়িত্ব ঠিকমতো পালন করতে না পারার কথা জানিয়েছেন তিনি। রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ ও কংগ্রেসে যোগদানের জল্পনা ঘিরে রাজনৈতিক মহলে চর্চা।

সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:তৃণমূল কংগ্রেসের পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন। সূত্রের খবর,বিধায়কদের গ্রুপে চিঠি দিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। তাঁর এই পদক্ষেপ ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার পর সাবিনা ইয়াসমিনের কংগ্রেসে যোগদানের সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি।

অন্যদিকে, সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, তাঁকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই কাজ ঠিকমতো করতে পারছিলেন না। সেই কারণেই চিঠি দিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে তাঁর বক্তব্য। তবে তাঁর পদত্যাগের পিছনে অন্য কোনও রাজনৈতিক সমীকরণ রয়েছে কি না, তা নিয়ে জল্পনা অব্যাহত। কংগ্রেসে যোগদানের সম্ভাবনা নিয়ে তাঁর পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছে রাজনৈতিক মহল।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন