নাদিয়ালের আয়ুবনগরে STF-এর অভিযানে দুটি ৭ এমএম পিস্তল, দুটি দেশি বন্দুক,কার্তুজ ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার।অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু।
তাপস চক্রবর্তী,মানুষের মতামত:পুজোর মুখে কলকাতায় বেআইনি অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার নাদিয়ালের আয়ুবনগরে অভিযান চালিয়ে বেআইনি অস্ত্রের হদিশ পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। তল্লাশিতে দুটি ৭ এমএম পিস্তল, দুটি দেশি বন্দুক, কার্তুজ এবং অস্ত্র তৈরির একাধিক সরঞ্জাম উদ্ধার হয়েছে।
এসটিএফ সূত্রে খবর, পুলিশের অভিযানের আগেই গা ঢাকা দেয় অভিযুক্ত। ফলে তাঁকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানা গিয়েছে। ঘটনায় নাদিয়াল থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র কোথা থেকে আনা হয়েছিল এবং সেগুলি কোথায় সরবরাহের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুজোর আগে এই অস্ত্র উদ্ধারের ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অভিযুক্তের খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ।
