মঙ্গলবার, অক্টোবর 13, 2026
20:42:13 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বনদপ্তরের অনুমতি ছাড়া গাছ কাটা?গ্রেপ্তার ডিমা চা বাগানের ম্যানেজার!

আলিপুরদুয়ারের কালচিনিতে বনদপ্তরের অনুমতি ছাড়া ২৫–৩০টি গাছ কাটার অভিযোগে গ্রেপ্তার ডিমা চা বাগানের ম্যানেজার অভিজিৎ রাহা। তদন্তে বনদপ্তর।

সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:বনদপ্তরের অনুমতি ছাড়া চা বাগান এলাকায় ২৫ থেকে ৩০টি গাছ কাটার অভিযোগে গ্রেপ্তার হলেন ডিমা চা বাগানের ম্যানেজার অভিজিৎ রাহা। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, বক্সা বনদপ্তরের নিমতি রেঞ্জের বনকর্মীরা ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ম্যানেজারকে গ্রেপ্তার করেন। অভিযোগ, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই চা বাগান এলাকায় একাধিক গাছ কাটা হয়েছিল। বনদপ্তরের নিয়ম লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে।

গ্রেপ্তারের পর মঙ্গলবার অভিযুক্ত অভিজিৎ রাহাকে আদালতে পেশ করা হয়। তবে কী কারণে গাছগুলি কাটা হয়েছিল, এই ঘটনার সঙ্গে আর কারও যোগ রয়েছে কি না এবং গাছ কাটার ক্ষেত্রে কোনও অনুমতি নেওয়ার চেষ্টা হয়েছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ কাটার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম ও অনুমতির প্রয়োজন হয়। সেই নিয়ম অমান্য করার অভিযোগে চা বাগানের ম্যানেজারের গ্রেপ্তারিকে ঘিরে এলাকায় শুরু হয়েছে আলোচনা। তদন্তের অগ্রগতির দিকে এখন নজর রয়েছে।

 

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন