মঙ্গলবার, অক্টোবর 13, 2026
16:29:09 | কলকাতা
সর্বশেষ সংবাদ

‘গদর’-এর পর ফের অ্যাকশনের ঝড়?সানি দেওলের ‘সূর্য’ নিয়ে বাড়ছে উত্তেজনা!

আমিনুল হক,মানুষের মতামত:বলিউডে ফের অ্যাকশন অবতারে সানি দেওল। তাঁর আগামী ছবি ‘সূর্য: অন্ত সে আরম্ভ তক’-এর প্রথম লুক আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে এসেছে। ছবির প্রথম ঝলক সামনে আসতেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। অ্যাকশন ঘরানার এই ছবিতে সানিকে নতুন রূপে দেখার অপেক্ষায় রয়েছেন তাঁর অনুরাগীরা।

নির্মাতাদের ঘোষণা অনুযায়ী, আগামী ২০ নভেম্বর, ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সূর্য: অন্ত সে আরম্ভ তক’। ছবির নাম এবং প্রথম লুক থেকেই কাহিনি নিয়ে কৌতূহল বাড়ছে। তবে ছবির গল্প, অন্যান্য অভিনেতা এবং বিস্তারিত বিষয় নিয়ে আরও তথ্যের অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

‘গদর’ খ্যাত সানি দেওল বরাবরই তাঁর শক্তিশালী পর্দার উপস্থিতি ও অ্যাকশন দৃশ্যের জন্য পরিচিত। নতুন এই ছবিতে তাঁর অভিনয় দর্শকদের কতটা আকর্ষণ করতে পারে, এখন সেটাই দেখার। মুক্তির দিন ঘোষণার পর থেকেই ছবিটি নিয়ে বলিউড মহলে আগ্রহ বাড়ছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন