মঙ্গলবার, অক্টোবর 13, 2026
16:29:08 | কলকাতা
সর্বশেষ সংবাদ

ঋণের পাহাড়,জ্বালানির আগুন—কোন পথে বিশ্বের অর্থনীতি?

বিশ্ব অর্থনীতিতে বাড়ছে ঋণের বোঝা, জ্বালানির জোগান নিয়ে উদ্বেগ ও মূল্যবৃদ্ধির চাপ। আইএমএফ ও বিশ্বব্যাঙ্কের বৈঠকে উন্নয়নশীল দেশগুলির আর্থিক পরিস্থিতি নিয়ে নজর।

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:বিশ্ব অর্থনীতি এখন একাধিক সমস্যার মুখে। একদিকে বিভিন্ন দেশের ঋণের বোঝা বাড়ছে, অন্যদিকে যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম ও মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর সবচেয়ে বেশি চাপ পড়ছে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলির উপর।এই পরিস্থিতিতে ১২ থেকে ১৮ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককে বসেছে আন্তর্জাতিক অর্থভাণ্ডার (আইএমএফ) ও বিশ্বব্যাঙ্কের বার্ষিক বৈঠক। সেখানে বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ, ঋণের চাপ, জ্বালানির জোগান এবং আর্থিক স্থিতিশীলতার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হচ্ছে।

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে তেলের সরবরাহে সমস্যা তৈরি হয়েছে। জ্বালানির দাম বাড়লে পরিবহণ ও উৎপাদনের খরচও বেড়ে যায়। এর প্রভাব পড়ে খাবার, সার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে। ফলে সাধারণ মানুষের সংসার চালানো আরও কঠিন হয়ে উঠতে পারে।অন্যদিকে, অনেক উন্নয়নশীল দেশকে ঋণ শোধ করতে বিপুল অর্থ খরচ করতে হচ্ছে। এতে শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে খরচ করার সুযোগ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই সংকট সামলাতে আন্তর্জাতিক সহযোগিতা, সহজ শর্তে ঋণ এবং জ্বালানির স্থিতিশীল সরবরাহ জরুরি। এখন দেখার, ব্যাংককের বৈঠক থেকে এমন কী সিদ্ধান্ত আসে, যা বিশ্ব অর্থনীতিকে কিছুটা স্বস্তি দিতে পারে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন