সোমবার, অক্টোবর 12, 2026
05:07:38 | কলকাতা
সর্বশেষ সংবাদ

কলকাতার সরকারি হাসপাতালে বেডের হাহাকার!‘দালালরাজ’ নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক

কলকাতার সরকারি হাসপাতালে বেড পাওয়া নিয়ে রোগীদের ভোগান্তির অভিযোগ তুললেন জঙ্গিপুরের বিজেপি বিধায়ক চিত্ত মুখোপাধ্যায়।স্বাস্থ্য পরিষেবা ও ‘দালালরাজ’ নিয়ে উঠল প্রশ্ন।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:জেলায় জটিল রোগের চিকিৎসা না পেয়ে কলকাতায় রেফার, তারপর বেডের খোঁজে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছোটাছুটি। এই পরিস্থিতি নিয়ে এবার সরব হলেন জঙ্গিপুরের বিজেপি বিধায়ক চিত্ত মুখোপাধ্যায়। তাঁর অভিযোগ, কলকাতার সরকারি হাসপাতালে বেডের অভাবের কারণে চরম ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাঁদের পরিবার। এমনকি হাসপাতালের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেও সমস্যার সমাধান মিলছে না।

সমাজমাধ্যমে একাধিক পোস্টে বিধায়ক প্রশ্ন তুলেছেন, সরকারি হাসপাতালে এখনও কি ‘দালালরাজ’ চলছে? তাঁর দাবি, সময়মতো ভর্তি ও চিকিৎসার ব্যবস্থা না হওয়ায় প্রাণহানির ঘটনাও ঘটছে। এর আগে সরকারি হাসপাতালে দালালচক্র বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রোগী রেফার নিয়ন্ত্রণে চালু হয়েছে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুমও। তবুও পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে।

চিত্তবাবু জানিয়েছেন, অসহায় রোগীদের ভর্তি ও চিকিৎসার ব্যবস্থা করতে যাঁরা সাহায্য করতে পারবেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করবেন তিনি। তাঁর বক্তব্য, এই সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন। এখন প্রশ্ন, সাধারণ মানুষকে তো বটেই, একজন বিধায়ককেও কেন হাসপাতালে বেডের জন্য এমনভাবে চেষ্টা করতে হবে?

 

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন