সোমবার, অক্টোবর 12, 2026
05:07:45 | কলকাতা
সর্বশেষ সংবাদ

জয়নগর থেকে ফেরার পথে তৃণমূল বিধায়ক বিভাস সর্দারের উপর হামলার অভিযোগ, পাশে অভিষেক

জয়নগর থেকে ফেরার পথে বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়ক বিভাস সর্দারের উপর হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ফোনে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:শনিবার দলীয় কর্মসূচি শেষ করে জয়নগর থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হওয়ার অভিযোগ উঠল বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়ক বিভাস সর্দারের উপর। এই হামলার পিছনে বিজেপির দুষ্কৃতীরা রয়েছে বলে অভিযোগ তৃণমূলের। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগ, হামলার সময় বিভাস সর্দারকে লক্ষ্য করে হুমকিও দেওয়া হয়। এক বিজেপি কর্মী তাঁকে উদ্দেশ্য করে বলেন, “মমতার এত বড় ভক্ত হয়েছিস, তাঁকে সমর্থন করছিস! তোকে শ্মশানে পাঠিয়েই ছাড়ব।” এই হুমকির অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ঘটনার খবর পেয়ে বিভাস সর্দারের সঙ্গে ফোনে কথা বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধায়কের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাঁর পাশে থাকার আশ্বাস দেন তিনি। প্রয়োজনীয় সমস্ত রকম সাহায্যের ব্যবস্থার আশ্বাসও দেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রে জানানো হয়েছে।তবে হামলার ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য বা অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপের বিস্তারিত তথ্য জানা যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার পূর্ণ বিবরণ তদন্তের পরই স্পষ্ট হবে।

 

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন