শনিবার, অক্টোবর 10, 2026
04:35:22 | কলকাতা
সর্বশেষ সংবাদ

আরজি কর ভাঙচুরের পিছনে কারা?মমতাকে ঘিরে বিস্ফোরক দাবি শুভেন্দুর!

আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল বিধায়ক অতীন ঘোষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। প্রমাণ লোপাটের উদ্দেশ্যে হামলা চালানোর দাবি করে তদন্তের কথা উল্লেখ করেছেন তিনি। অভিযোগ নিয়ে অতীন ঘোষের প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত:পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা বিজেপির শীর্ষ রাজ্য নেতা শুভেন্দু অধিকারী এদিন কলকাতার আরজি কর হাসপাতালে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেন।তিনি দাবি করেন, আরজি কর হাসপাতালে যে ভাঙচুর চালানো হয়েছিল, তার নেপথ্যে মূল মদদ ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর ঈশারাতেই কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র ও কাশীপুর-বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক অতীন ঘোষের নেতৃত্বে এবং আনোয়ার খান সহ বিশেষ একটি সম্প্রদায়ের কিছু মানুষ আরজি করে এসে ভাঙচুর চালায়।

শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, আরজি কর কাণ্ডে যে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যা করা হয়েছিল, সেই সংক্রান্ত প্রমাণ লোপাট করার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়। তিনি জানান, এই হামলার পেছনে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল বলে তাঁরা জানতে পেরেছেন এবং এই তথ্যের তদন্ত চলছে। একই সাথে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আরজি কর কাণ্ডে প্রমাণ লোপাটের ঘটনায় যারা জড়িত, তাদের কোনোমতেই ছাড় দেওয়া হবে না।”

অন্যদিকে, শুভেন্দু অধিকারীর এই গুরুতর অভিযোগ প্রসঙ্গে কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র তথা কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষের প্রতিক্রিয়া জানার জন্য ফোনে যোগাযোগ করা হলে, তিনি ফোন ধরেননি এবং এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন