শনিবার, অক্টোবর 10, 2026
04:35:21 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বিজেপি নেতার নাম করে ২০ লক্ষ টাকা দাবির অভিযোগ!গ্রেফতারির ভয়,থানায় মামলা,তারপর বিক্ষোভ—তপ্ত বসিরহাট

বসিরহাটে ২০ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ ঘিরে বিতর্ক। ভাইরাল অডিও, বিজেপি নেতা শৌর্য ব্যানার্জির পাল্টা অভিযোগ এবং তৃণমূলের জেলা পরিষদ সদস্যা এঞ্জেলা বৈদ্যের বাড়ির সামনে বিক্ষোভ ঘিরে চর্চা।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনার বসিরহাটে ২০ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ সদস্যা এঞ্জেলা বৈদ্যের অভিযোগ, বিজেপি নেতা তথা বসিরহাট দক্ষিণের বিজেপি প্রার্থী শৌর্য ব্যানার্জির সহযোগী পরিচয় দিয়ে কয়েকজন তাঁকে ফোন করে টাকা দাবি করেন। টাকা না দিলে গ্রেফতারির ভয় দেখানো এবং বাড়ির সামনে বিক্ষোভের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এই কথোপকথনের অডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

অন্যদিকে,শৌর্য ব্যানার্জির দাবি, তাঁকে বদনাম করতে পরিকল্পিতভাবে তাঁর নাম ব্যবহার করা হয়েছে। গত ৫ অক্টোবর বসিরহাট থানায় এঞ্জেলা বৈদ্য, সঞ্জয় কর্মকার ও রাকেশ রায়ের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এঞ্জেলা বৈদ্যের বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়। তাঁর বিরুদ্ধে স্বনির্ভর গোষ্ঠীর টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এঞ্জেলার দাবি, বিজেপিকে টাকা না দেওয়ায় পরিকল্পিতভাবে এই বিক্ষোভ করা হয়েছে। ঘটনায় নিরাপত্তাহীনতার কথাও জানিয়েছেন তিনি। দু’পক্ষের বক্তব্য ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন