দার্জিলিং পুনর্গঠনে প্রায় ২৫০ কোটি টাকা বরাদ্দ রাজ্যের

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:দার্জিলিং পাহাড়ের পরিকাঠামো পুনর্গঠনে ২৪৯.৮৬ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। গত বছর দুর্গাপুজোর আগে ভূমিধস ও আচমকা জলোচ্ছ্বাসে পাহাড়ের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষতিগ্রস্ত পরিকাঠামো ফের গড়ে তুলতেই এই অর্থ বরাদ্দ করা হয়েছে।
রাজ্য বিপর্যয় ত্রাণ তহবিল থেকে দেওয়া এই টাকায় পাহাড়ে মোট ৪৬৫টি প্রকল্পের কাজ করা হবে বলে মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গিয়েছে। রাস্তা, যোগাযোগ ব্যবস্থা-সহ বিভিন্ন পরিকাঠামো উন্নয়নের কাজ হবে বলে জানা যাচ্ছে। পাহাড়ের পর্যটন ও স্বাভাবিক জনজীবন ফিরিয়ে আনাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে গিয়ে কালিম্পঙের পরিস্থিতি সরেজমিনে দেখার কথা ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তাঁর চপার কালিম্পঙে নামতে পারেনি।পরে শিলিগুড়িতে ফিরে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে পাহাড়ের পরিস্থিতি ও পুনর্গঠন নিয়ে আলোচনা হয়।
