আত্মসমর্পণ নয়,তবে শর্ত ₹৫ কোটি!রাজপাল যাদবকে সুপ্রিম কোর্টে বড় স্বস্তি

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:চেক বাউন্স মামলায় বড় আইনি স্বস্তি পেলেন অভিনেতা রাজপাল যাদব। সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত তাঁকে আত্মসমর্পণ করতে হচ্ছে না। তবে এই অন্তর্বর্তী স্বস্তির জন্য রয়েছে আর্থিক শর্ত। বুধবারের মধ্যে ₹৫ কোটি জমা দিতে হবে অভিনেতাকে। শীর্ষ আদালতের এই নির্দেশে আপাতত স্বস্তি মিললেও মামলার আইনি প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা দেওয়ার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চেক বাউন্স সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে রাজপাল যাদবের বিরুদ্ধে আইনি জটিলতা তৈরি হয়েছিল। আত্মসমর্পণের সম্ভাবনার মধ্যে সুপ্রিম কোর্টের এই নির্দেশে সাময়িকভাবে সেই চাপ কাটল। তবে পরবর্তী শুনানিতে মামলার গতিপ্রকৃতি কোন দিকে যায়, এখন সেদিকেই নজর রয়েছে।
