কৃষি থেকে অর্থ—নবান্নে সচিব পর্যায়ে বড় রদবদল

দীপঙ্কর মন্ডল,মানুষের মতামত:নবান্নে ফের শীর্ষস্তরে বড়সড় আমলাতান্ত্রিক রদবদল।মঙ্গলবার জারি হওয়া নির্দেশিকায় কৃষি, দমকল,ভূমি ও ভূমি সংস্কার,কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার এবং অর্থ দফতরে সচিব পর্যায়ে একাধিক বদলি ও অতিরিক্ত দায়িত্বের ঘোষণা করা হয়েছে।
নির্দেশিকা অনুযায়ী, অর্থ দফতরের সচিব দেবী প্রসাদ করণমকে কৃষি দফতরের সচিব করা হয়েছে। কৃষি দফতরের প্রধান সচিব ওঙ্কার সিং মীনাকে দমকল ও জরুরি পরিষেবা দফতরের প্রধান সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দফতরের প্রধান সচিব সুরেন্দ্র গুপ্তাকে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের প্রধান সচিব করা হয়েছে।
পাশাপাশি তিনি আগের দফতরগুলির অতিরিক্ত দায়িত্বও সামলাবেন। অর্থ দফতরে পবন কাদিয়ানকে অর্থ (বাজেট) দফতরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি করা হয়েছে। পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বও তাঁর হাতে থাকছে।
