মঙ্গলবার, সেপ্টেম্বর 8, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ

নতুন প্রধান বিচারপতির শপথ কাল,রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠান

kolkataRecent News

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে।আগামীকাল, ৯ সেপ্টেম্বর তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান হবে। রাজ্যপাল আর এন রবি তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এর আগে বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে মুম্বই হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি সুজয় পাল অবসর নেওয়ার পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী।

নতুন প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে কলকাতা হাইকোর্টে বিশেষ আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন হাইকোর্টের ২২ জন বিচারপতি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। শপথের পরই কলকাতা হাইকোর্টের প্রশাসনিক দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন বিচারপতি ঘুগে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।