দুই কেন্দ্রে উপনির্বাচন, নিরাপত্তায় ৭১ কোম্পানি বাহিনী!বাড়ছে ভোটের উত্তাপ
নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে নিরাপত্তার জন্য ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল সিইও দপ্তর। দুই কেন্দ্রে বুথ, ওয়েবকাস্টিং, আইনশৃঙ্খলা ও সংবেদনশীল এলাকা নিয়েও প্রস্তুতি চলছে।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনের জন্য মোট ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এর মধ্যে রেজিনগরের জন্য ৩৬ কোম্পানি এবং নন্দীগ্রামের জন্য ৩৫ কোম্পানি বাহিনী চাওয়া হয়েছে। মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলায় আগে থেকে থাকা ৮ কোম্পানি বাহিনী এই ভোটে ব্যবহার করা যাবে না।
নন্দীগ্রামে ২৮৬টি এবং রেজিনগরে ২৮২টি ভোটকেন্দ্র রয়েছে। ভোটার সংখ্যার ভিত্তিতে আরও কিছু সহায়ক বুথ তৈরি হতে পারে। সিইও দপ্তর জানিয়েছে, অ্যাডজুডিকেশন বা ট্রাইব্যুনালে থাকা ভোটাররা এই উপনির্বাচনে ভোট দিতে পারবেন না।
ভোটের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর ও মুর্শিদাবাদের জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন সিইও নীলম মিনা। ভোটকেন্দ্রের পরিস্থিতি, ওয়েবকাস্টিং, আইনশৃঙ্খলা এবং সংবেদনশীল এলাকা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
