মঙ্গলবার, সেপ্টেম্বর 8, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ

ওড়িশার জঙ্গলে ইন্দোনেশিয়া-মালয়েশিয়ার ৫ বিরল প্রাণী ওরাংওটাং উদ্ধার,নেপথ্যে কি আন্তর্জাতিক পাচারচক্র? তদন্তে বন দপ্তর

Recent Newsজেলা ভিত্তিক সংবাদ

দিঘার কাছে ওড়িশার জঙ্গলে উদ্ধার ৫ বিরল ওরাংওটাং শাবক। ভারতীয় বন্যপ্রাণী নয় এই প্রজাতি। কীভাবে এল তারা, তা নিয়ে রহস্য ঘনীভূত; আন্তর্জাতিক পাচারচক্রের যোগ খতিয়ে দেখছে বন দপ্তর।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:দিঘার কাছেই ওড়িশার বালেশ্বর জেলার ভোগরাই ব্লকের বাদাপাহী গ্রামের কাছে রণকোঠা সংরক্ষিত বনাঞ্চল থেকে উদ্ধার হল পাঁচটি বিরল ওরাংওটাং। মঙ্গলবার সকালে তাদের উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বন দপ্তরের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া প্রাণীগুলি এক থেকে দুই বছর বয়সি শাবক। উচ্চতা আনুমানিক এক থেকে দেড় ফুট। পাঁচটির মধ্যে চারটি সুস্থ থাকলেও একটি শাবকের শারীরিক অবস্থার উপর বিশেষ নজর রাখা হচ্ছে। উদ্ধার করে তাদের উদয়পুর সেকশন অফিসে নিয়ে গিয়ে পশু চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার রেইনফরেস্টের বাসিন্দা ওরাংওটাং ভারত বা ওড়িশার স্থানীয় প্রজাতি নয়। ফলে কীভাবে তারা ওড়িশার জঙ্গলে এল, তা নিয়ে তদন্ত শুরু করেছে বন দপ্তর। আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারচক্রের যোগের আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। কোয়ারেন্টাইন ও চিকিৎসা শেষে শাবকগুলিকে ভুবনেশ্বরের নন্দনকানন চিড়িয়াখানায় পাঠানো হবে।

 

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।