গায়িকা শ্রেয়া, স্বামী সামলান ঘর! শিলাদিত্যের সম্পদের অঙ্ক জানলে চোখ কপালে উঠবে

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:গায়িকা শ্রেয়া ঘোষাল ও তাঁর স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের দাম্পত্য ফের চর্চায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রেয়া জানান,দু’জনেরই ব্যস্ত কর্মজীবন হলেও সংসারের দায়িত্ব তাঁরা ভাগ করে নেন। তাঁর কথায়,শিলাদিত্য নিজে বাসন মাজেন, রান্নাঘর পরিষ্কার করেন এবং সংসারের নানা কাজও সামলান। ২০১৫ সালে বিয়ে করেন তাঁরা। বর্তমানে শিলাদিত্য একটি আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থার ব্যবসায়িক বিভাগের শীর্ষ পদে রয়েছেন।
পরিকল্পনা-ভিত্তিক সংস্থা প্ল্যানিফাই-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে শিলাদিত্যের আনুমানিক সম্পদের পরিমাণ ৫০০ থেকে ৭০০ কোটি টাকা। তবে এটি বেসরকারি সংস্থার অনুমান, নিশ্চিত সম্পদের হিসাব নয়। আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থা ট্রুকলারের ব্যবসাতেও ২০২৫ সালে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গিয়েছে।
