নোরার কথাতেই নাকি ক্ষতি!ক্ষতিপূরণ চেয়ে অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানি মামলা

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি টাকার মানহানির মামলা করল বিমান সংস্থা ডিউন্স এভিয়েশন। অভিযোগ,গত বছর মুম্বই-জয়পুর যাত্রার সময় সংস্থার চার্টার্ড বিমান নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেন নোরা। সেখানে বিমানটিকে ‘Toy’, ‘Miniature’ এবং ‘Lego Airplane’ বলে মন্তব্য করেন বলে অভিযোগ।
সংস্থার দাবি, নোরার মন্তব্যে তাদের সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বুকিং ১৫-২০ শতাংশ কমেছে। এমনকি একাধিক বুকিং বাতিলেরও অভিযোগ করেছে তারা। ডিউন্স এভিয়েশন জানিয়েছে, বিমানটি DGCA অনুমোদিত এবং নিয়ম মেনেই পরিচালিত হচ্ছিল। সংস্থাটি ৩ কোটি টাকা ক্ষতিপূরণের পাশাপাশি বিতর্কিত পোস্ট সরানো এবং নোরার প্রকাশ্য ব্যাখ্যাও চেয়েছে। গান্ধীনগরের আদালতে দায়ের হওয়া মামলাটি আগামী ২৫ সেপ্টেম্বর শুনানি হওয়ার কথা।
