মঙ্গলবার, সেপ্টেম্বর 8, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ

জল বাড়ছে গঙ্গায়, ডুবছে গ্রাম!মালদায় আশ্রয়স্থলে জলবন্দিরা

জেলা ভিত্তিক সংবাদ

গঙ্গার জলস্তর বাড়ায় মালদার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বৈষ্ণবনগর ও পারলালপুরের বেশ কিছু এলাকায় জল ঢুকেছে। ২–৪ ফুট জলে জলবন্দি বাসিন্দাদের মধ্যে ৭০–৭৫ জনকে উদ্ধার করে আশ্রয়স্থলে নেওয়া হয়েছে।

 

তপন রায়,মানুষের মতামত:গঙ্গার জলস্তর বাড়তে থাকায় মালদার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বেশ কিছু এলাকায় জল ঢুকেছে। ইতিমধ্যেই জলবন্দি বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে গঙ্গার জলস্তর ক্রমেই বাড়ছে। এর জেরে বৈষ্ণবনগর ও পারলালপুর সংলগ্ন সীমান্তবর্তী এলাকার কয়েকটি গ্রামে জল ঢুকে পড়েছে। কোথাও কোথাও ২ থেকে ৪ ফুট পর্যন্ত জল জমেছে।

জেলার পুলিশ সুপার অনুপম সিং জানান, এখনও পর্যন্ত প্রায় ৭০ থেকে ৭৫ জনকে উদ্ধার করে বন্যার আশ্রয়স্থলে নিয়ে যাওয়া হয়েছে। প্রয়োজন হলে আরও মানুষকে উদ্ধার করা হবে। সাধারণত বৈষ্ণবনগর এলাকাতেই বন্যার জল জমে। গঙ্গার জলস্তর বাড়তে থাকায় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।