মঙ্গলবার, সেপ্টেম্বর 8, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ

সিপিএম অফিসে হামলা-ভাঙচুর,আগুন! কাঠগড়ায় এবিভিপি! উত্তপ্ত জলপাইগুড়ি

জেলা ভিত্তিক সংবাদ

জলপাইগুড়িতে সিপিএম জেলা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠল এবিভিপির বিরুদ্ধে। পুলিশের সামনেই দুই পক্ষের হাতাহাতিতে উত্তেজনা ছড়ায়। বিজেপি অভিযোগ অস্বীকার করেছে, এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি।

তপন রায়,মানুষের মতামত:জলপাইগুড়িতে সিপিএমের জেলা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগকে ঘিরে সোমবার গভীর রাতে উত্তেজনা ছড়ায়। ঘটনার জন্য এবিভিপি সমর্থকদের দিকে অভিযোগের আঙুল তুলেছে সিপিএম। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

সিপিএমের দাবি, এবিভিপি ও এসএফআই সমর্থকদের মধ্যে গোলমালের ঘটনার পরই তাদের জেলা কার্যালয়ে হামলা চালানো হয়। কার্যালয়ের ভিতরে ভাঙচুরের পাশাপাশি আগুন লাগিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে।

ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কার্যালয়ের বাইরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সিপিএমের অভিযোগ, পরিকল্পনা করেই তাদের কার্যালয়ে হামলা চালানো হয়েছে। অন্যদিকে বিজেপির দাবি, তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে এবং এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই।ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।