মঙ্গলবার, সেপ্টেম্বর 8, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ

মহাকাশ গবেষণায় ‘বেসরকারি ছায়া’?কেন্দ্রের বিরুদ্ধে লাল ঝড়

Public Interest Newsরাজনীতি

স্টাফ রিপোর্টার, মানুষের মতামত:ইসরোর বেসরকারিকরণের অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে সিপিআই(এম)। ৭ সেপ্টেম্বর প্রকাশিত এক বিবৃতিতে দলটি অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ করার দাবি জানিয়েছে। সিপিআই(এম)-এর বক্তব্য, প্রতিরক্ষা, কৃষি, দুর্যোগ মোকাবিলা, আবহাওয়া পূর্বাভাস এবং দূর অনুধাবনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ইসরোর ভূমিকা দেশের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত। তাই এমন একটি কৌশলগত ও স্বনির্ভর প্রতিষ্ঠানকে বেসরকারি নির্ভরতার দিকে ঠেলে দেওয়া দেশের পক্ষে বিপজ্জনক হতে পারে বলে দাবি বামেদের।

তবে ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্থাটির বেসরকারিকরণ হচ্ছে না এবং এর গুরুত্বও কমছে না। বরং ভবিষ্যৎ প্রজন্মের মহাকাশ গবেষণায় আরও বেশি মনোযোগ দেওয়ার পাশাপাশি পরিণত প্রযুক্তি ও বাণিজ্যিক ক্ষেত্রে বেসরকারি সংস্থার অংশীদারিত্ব বাড়ানো হচ্ছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।