মঙ্গলবার, সেপ্টেম্বর 8, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ

বেডের বদলে মেঝে, চিকিৎসার বদলে অবহেলা?যুবকের মৃত্যুর পর রণক্ষেত্র বাঁকুড়ার সিমলাপাল ব্লক স্বাস্থ্যকেন্দ্র

জেলা ভিত্তিক সংবাদস্বাস্থ্য

বাঁকুড়ার সিমলাপাল স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসায় গাফিলতির অভিযোগে ৩৬ বছরের যুবকের মৃত্যু।বেড না দেওয়া, পরীক্ষা না করানোর অভিযোগ তুলে পরিবারের বিক্ষোভ। তদন্তের আশ্বাস স্বাস্থ্য দপ্তরের।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত,:তীব্র বমি ও পেটের সমস্যায় চিকিৎসার জন্য সিমলাপাল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছিলেন ৩৬ বছরের শাহ আলম মল্লিক। পরিবারের অভিযোগ, তাঁকে সরকারি ভাবে ভর্তি না নিয়ে দু’দিন ধরে মেঝেতে রেখে শুধুমাত্র স্যালাইন ও ওষুধ দেওয়া হয়। প্রয়োজনীয় রক্ত পরীক্ষা বা অন্যান্য প্যাথলজিক্যাল পরীক্ষা করা হয়নি বলেও অভিযোগ। রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। চিকিৎসকদের ঘিরে স্বাস্থ্যকেন্দ্র চত্বরে গভীর রাত পর্যন্ত চলে বিক্ষোভ ও হট্টগোল। পরিবারের দাবি, চিকিৎসায় গাফিলতির কারণেই এই মৃত্যু এবং পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা না থাকলে সময়মতো অন্য হাসপাতালে রেফার করা উচিত ছিল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযোগ খতিয়ে দেখতে তদন্তের আশ্বাস দিয়েছে স্বাস্থ্য দপ্তর।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।