NewsPublic Interest NewsRecent News

সবজির আগুনদামে নাভিশ্বাস মধ্যবিত্তের,প্রশাসনের কড়া অভিযান!

তপন রায়,মানুষের মতামত:সবজির লাগামছাড়া দাম নিয়ন্ত্রণে রবিবার সকালে ধূপগুড়ি দিন বাজারে বিশেষ অভিযান চালাল প্রশাসন। রেগুলেটেড মার্কেট সংলগ্ন এই বাজারে দীর্ঘদিন ধরে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সবজি বিক্রির অভিযোগ উঠছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন বাজারে পৌঁছন ধূপগুড়ির বিডিও, মহকুমা পুলিশ আধিকারিক এবং পৌরসভার আধিকারিকরা।

 

তাঁরা ছোট-বড় প্রতিটি ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন এবং মূল্যতালিকা মেনে সবজি বিক্রির নির্দেশ দেন। স্পষ্ট জানানো হয়, সরকার নির্ধারিত দামের অতিরিক্ত টাকা নিলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বাজারে আসা সাধারণ ক্রেতাদের সঙ্গেও কথা বলেন আধিকারিকরা এবং তাঁদের কাছ থেকে সবজির দাম সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।

 

অনেক ক্রেতাই আলু, টমেটো, পেঁয়াজ-সহ নিত্যপ্রয়োজনীয় সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অভিযোগ জানান। প্রশাসনের এই পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। মধ্যবিত্তের ওপর বাড়তি চাপ কমাতে এবং বাজারে অসাধু মুনাফাবাজি রুখতে আগামী দিনেও এমন অভিযান জেলা জুড়ে চলবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।https://youtu.be/LEEhjcDFvso?si=h9DjCVR3R0px5-dL

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *