মুম্বইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ির কাছে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য। অভিনেতা ও তাঁর চালক-সহ দু’জন আহত হওয়ার খবর। বলিউডের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:মুম্বইয়ের জুহু এলাকায় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ির কাছে গুলি চালানোর ঘটনা ঘটেছে। অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের গুলিতে বারুদের অংশ ও কাচের টুকরো লেগে সামান্য আহত হন অভিনেতা। এই ঘটনায় তাঁর গাড়ির চালক-সহ দু’জন আহত হয়েছেন বলে খবর।
ঘটনার দায় নিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং বলে দাবি করা হয়েছে। এই ঘটনায় বলিউডের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অভিনেতা সুনীল শেট্টি, পরিচালক রাম গোপাল বর্মা-সহ চলচ্চিত্র জগতের একাধিক ব্যক্তি তারকাদের নিরাপত্তা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন। অন্যদিকে, এই ঘটনায় সন্দেহভাজন তিনজনকে রাজস্থানের কোটা থেকে ট্রানজিট রিমান্ডে মুম্বই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে। তবে হামলার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।
