রবিবার, অক্টোবর 18, 2026
04:00:04 | কলকাতা
সর্বশেষ সংবাদ

মেছেদার শান্তিপুরে ভয়াবহ দুর্ঘটনা, বাইক-স্কুটির সংঘর্ষে মৃত ৩,আশঙ্কাজনক ৩

পূর্ব মেদিনীপুরের মেছেদার শান্তিপুরে হলদিয়া–মেছেদা রাজ্য সড়কে বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত ৩, আহত ৩। দুর্ঘটনার তদন্তে কোলাঘাট থানার পুলিশ।

রাজকুমার বেরা,মানুষের মতামত:দুর্গাপুজোর রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা পূর্ব মেদিনীপুরের মেছেদার শান্তিপুরে। বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে তিনজনের। আহত আরও তিনজন, তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

শনিবার রাত প্রায় ৩টে নাগাদ কোলাঘাট থানার অন্তর্গত হলদিয়া–মেছেদা রাজ্য সড়কের শান্তিপুর বাসস্টপের কাছে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, দুর্গাপুজোর ঠাকুর দেখতে বেরিয়েছিলেন বাইক ও স্কুটির আরোহীরা। সেই সময় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে দু’টি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোলাঘাট থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মেছেদার একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। মৃতদের মধ্যে একজন কোলাঘাটের রামচন্দ্রপুরের বাসিন্দা। বাকি দু’জনের বাড়ি নন্দকুমারের শ্রীকৃষ্ণপুরে।প্রাথমিকভাবে জানা গিয়েছে, আরোহীদের কারও মাথায় হেলমেট ছিল না। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার জেরে কিছুক্ষণ যান চলাচলও ব্যাহত হয়। পুজোর আনন্দের মধ্যেই তিনজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন