রবিবার, অক্টোবর 18, 2026
04:00:24 | কলকাতা
সর্বশেষ সংবাদ

মাটিয়ায় আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার ২,উদ্ধার দেশি বন্দুক ও ২ কার্তুজ

উত্তর ২৪ পরগনার মাটিয়ায় গোপালপুর মোড়ে নাকা তল্লাশি চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। উদ্ধার একটি দেশি বন্দুক,দুটি কার্তুজ। তদন্ত শুরু।

হাসানুজ্জামান,মানুষের মতামত:পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে গোপালপুর মোড়ে নাকা তল্লাশি চালানো হয়। সেই সময় একটি বাইক আটক করে পুলিশ। বাইকে থাকা শেখ আব্দুল্লাহু ও শেখ ইমতিয়াজের কাছ থেকে একটি দেশি বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার হয়। বাইকটি চোরাই বলেও প্রাথমিকভাবে জানা গিয়েছে।

ধৃত দু’জনকে আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টা, হুমকি, মাছের ভেড়ি লুট, ডাকাতি ও ছিনতাই-সহ একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মাটিয়া-সহ বিভিন্ন থানায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।এই ঘটনায় আর কারা জড়িত, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

 

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন