বৃহস্পতিবার, অক্টোবর 15, 2026
20:27:28 | কলকাতা
সর্বশেষ সংবাদ

কাঁথিতে সরকারি ও বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ,প্রাণ গেল বেসরকারি বাসচালকের,আহত ১২ 

কাঁথির ছত্রধরায় দীঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে সরকারি ও বেসরকারি বাসের সংঘর্ষে চালকের মৃত্যু। গুরুতর আহত প্রায় ১২ জন যাত্রী। তদন্তে পুলিশ।

রাজকুমার বেরা, মানুষের মতামত:দীঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হল এক চালকের। গুরুতর আহত হয়েছেন প্রায় ১২ জন যাত্রী। বৃহস্পতিবার দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ কাঁথি থানার ছত্রধরা সংলগ্ন এলাকায় একটি সরকারি স্টেট বাসের সঙ্গে কলকাতাগামী ‘শিনজিনি’ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে শিনজিনি বাসটি রাস্তার পাশের নয়ানজুলিতে নেমে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁথি থানার পুলিশ ও ট্রাফিক প্রশাসন। আহতদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বেসরকারি বাসের চালক কমল কান্তি মজুমদার (৪৫), কলকাতার বেলেঘাটার বাসিন্দা, চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত প্রায় ১২ জনের চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে কয়েকজনকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে। দুর্ঘটনায় সরকারি বাসটির সামনের অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কাঁথি থানার পুলিশ। মৃত চালকের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন