বৃহস্পতিবার, অক্টোবর 15, 2026
03:46:13 | কলকাতা
সর্বশেষ সংবাদ

হাইকোর্টের নিষেধাজ্ঞার পরেও সম্পত্তি হাতবদলের অভিযোগ!৫৪ কোটির সম্পত্তি নিয়ে ভিবজিওর মামলায় ইডি তদন্ত

ভিবজিওর চিটফান্ড সংস্থার সম্পত্তি বিক্রি ও হাতবদলের অভিযোগে ইডি-কে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। ডুয়ার্সের ৫৪ কোটি টাকার সম্পত্তি-সহ একাধিক সম্পত্তি হস্তান্তরের অভিযোগে রিপোর্ট তলব।

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও চিটফান্ড সংস্থা ভিবজিওরের সম্পত্তি বেআইনিভাবে বিক্রি ও হাতবদলের অভিযোগে কড়া পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। আদালত গঠিত কমিটির হেফাজতে থাকা সম্পত্তি কীভাবে হাতবদল হল, তা খতিয়ে দেখতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি সুদীপ দেবের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি, এখনও যে সম্পত্তিগুলি বাজেয়াপ্ত হয়নি, সেগুলি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া দ্রুত শুরু করার নির্দেশও দিয়েছে আদালত।

শুনানিতে রাজ্য সরকার জানায়, ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সেসের প্রাথমিক তদন্তে ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে একাধিক সম্পত্তি নিয়মবহির্ভূতভাবে হাতবদলের তথ্য উঠে এসেছে। শুধু ডুয়ার্সেই প্রায় ৫৪ কোটি টাকার সম্পত্তি নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা সম্পত্তিও হস্তান্তরের অভিযোগ সামনে এসেছে। পূর্ণাঙ্গ তদন্তের রিপোর্ট জমা দিতে আদালতের কাছে আরও সময় চেয়েছে রাজ্য।

অন্যদিকে, আমানতকারীদের আইনজীবী শুভাশিস চক্রবর্তী ও অরিন্দম দাসের অভিযোগ, অন্য সংস্থার নামে সম্পত্তি স্থানান্তর করে রেজিস্ট্রি ও বিক্রির মাধ্যমে আদালতের নিষেধাজ্ঞা এড়ানো হয়েছে। এর ফলে আমানতকারীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে তাঁদের দাবি।আগামী ২৬ নভেম্বর মামলার পরবর্তী শুনানি। ওই দিন রাজ্য সরকার, হাইকোর্ট গঠিত কমিটি এবং ইডি-কে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন