বৃহস্পতিবার, অক্টোবর 15, 2026
03:46:09 | কলকাতা
সর্বশেষ সংবাদ

চলন্ত ট্রেনে ছিনতাইয়ের চেষ্টা,তারপরেই নাটকীয় মোড়! শিবনারায়ণপুরে কী ঘটল?

শিবনারায়ণপুর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে এক যাত্রীর মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ। ধরা পড়ার পর ট্রেনের জানলার মধ্যে দিয়ে আটকে রাখা হয় অভিযুক্তকে।

তপন রায়,মানুষের মতামত:শিবনারায়ণপুর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে এক যাত্রীর মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, এক ব্যক্তি ট্রেন থেকে যাত্রীর ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু সেই সময়ই ধরা পড়ে যায় সে। এরপর ট্রেনের জানলার মধ্যে দিয়ে তাকে আটকে রাখা হয়। ঘটনাকে ঘিরে যাত্রীদের মধ্যে উত্তেজনা ছড়ায়।

চলন্ত ট্রেনে এমন ছিনতাইয়ের চেষ্টা যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তবে ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে এবং অভিযুক্তের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে, তা নিশ্চিত করতে আরও তথ্যের প্রয়োজন।

 

 

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন