মঙ্গলবার, অক্টোবর 13, 2026
04:12:40 | কলকাতা
সর্বশেষ সংবাদ

২৫ নভেম্বর কী হতে চলেছে যুবভারতীতে? বার্সা-রিয়াল লেজেন্ডস ম্যাচ ঘিরে বাড়ছে জল্পনা!

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ২৫ নভেম্বর বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ লেজেন্ডসদের প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা ঘিরে বাড়ছে জল্পনা।আন্তর্জাতিক ক্রীড়া ও পর্যটনে বাংলার নতুন উদ্যোগ।

দেবাশীষ সেনগুপ্ত,মানুষের মতামত:যুবভারতীতে এল ক্লাসিকোর নস্টালজিয়া? আন্তর্জাতিক ক্রীড়া-পর্যটনের মানচিত্রে বাংলাকে তুলে ধরতে বড় পরিকল্পনা রাজ্যের।বাংলার মাটিতে ফের বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ। দুর্গাপুজোর পর একের পর এক আন্তর্জাতিক মানের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। ব্রাজিল-উরুগুয়ের প্রীতি ম্যাচের পর এবার কলকাতায় এফসি বার্সেলোনা লেজেন্ডস ও রিয়াল মাদ্রিদ লেজেন্ডসের মধ্যে প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তুতি চলছে। সম্ভাব্য সূচি অনুযায়ী, আগামী ২৫ শে নভেম্বর বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে সরকারি সূত্রে জানা যাচ্ছে।বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় দ্বৈরথ ‘এল ক্লাসিকো’। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের প্রাক্তন তারকাদের মুখোমুখি লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে স্বাভাবিকভাবেই তৈরি হতে পারে বিপুল আগ্রহ। সেই সম্ভাবনাকে সামনে রেখেই আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের তালিকায় নতুন সংযোজনের পরিকল্পনা করছে রাজ্য। ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের পর এই উদ্যোগ বাস্তবায়িত হলে কলকাতার ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক ফুটবলের উন্মাদনা আরও একবার ফিরতে পারে।

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য, আন্তর্জাতিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সংখ্যা বাড়িয়ে পর্যটন, বিনিয়োগ এবং অর্থনীতিকে আরও গতিশীল করাই সরকারের লক্ষ্য। বড় মাপের অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশ-বিদেশের দর্শক ও পর্যটকদের আকর্ষণ করা, হোটেল-পরিবহণ-সহ পরিষেবা ক্ষেত্রের ব্যবসা বাড়ানো এবং বাংলার আন্তর্জাতিক পরিচিতি জোরদার করার পরিকল্পনা রয়েছে সরকারের।

ফুটবলের বাইরেও একগুচ্ছ বড় আয়োজন
শুধু ফুটবল নয়, আগামী কয়েক মাসে একাধিক বৃহৎ কর্মসূচির পরিকল্পনাও সামনে এসেছে। ৮ ও ৯ ই জানুয়ারি প্রবাসী ভারতীয় সম্মেলন, ১৬ থেকে ২৪ শে জানুয়ারি ব্রিগেডে এক হাজার কুণ্ডীয় যজ্ঞ এবং ২৯ শে জানুয়ারি ১০ লক্ষ মানুষের গীতা পাঠের কর্মসূচি রয়েছে তালিকায়। পাশাপাশি ২৭ থেকে ৩১ শে জানুয়ারি ওয়ার্ল্ড এনার্জি উইক আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এর আগে ১৬ ই ডিসেম্বর দার্জিলিংয়ে রাজ্য পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হওয়ার কথা ‘মেলোডি উৎসব’।
পর্যটন থেকে বিনিয়োগ, ক্রীড়া থেকে সংস্কৃতি-বিভিন্ন ক্ষেত্রের এই আয়োজনগুলিকে একসূত্রে বেঁধে বাংলাকে বড় অনুষ্ঠানের অন্যতম কেন্দ্র হিসেবে তুলে ধরতে চাইছে রাজ্য সরকার। তবে পরিকল্পনার সাফল্য নির্ভর করবে আয়োজনের চূড়ান্ত সূচি, ব্যবস্থাপনা, দর্শক সমাগম এবং তার আর্থিক সুফল কতটা বাস্তবে পৌঁছয়, তার উপর।বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ লেজেন্ডস ম্যাচ শেষ পর্যন্ত কলকাতায় হলে যুবভারতী ফের আন্তর্জাতিক ফুটবলের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠতে পারে। এখন নজর ম্যাচের আনুষ্ঠানিক ঘোষণা এবং দুই দলের প্রাক্তন তারকাদের সম্ভাব্য উপস্থিতির দিকে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন