মঙ্গলবার, অক্টোবর 13, 2026
04:11:44 | কলকাতা
সর্বশেষ সংবাদ

ভোটার তালিকায় নাম বাদ পড়া রুখতে তৎপর নির্বাচন কমিশন, রাজ্যজুড়ে বিশেষ শিবির

পশ্চিমবঙ্গে কোনও যোগ্য ভোটারের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়ে, তার জন্য রাজ্যজুড়ে বিশেষ শিবির শুরু করার কথা জানাল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। অভিযোগ জানাতে বিএলও, এইআরও, ইআরও বা ডিইও-র সঙ্গে যোগাযোগের পরামর্শ।

সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:ভোটার তালিকা থেকে কোনও যোগ্য ভোটারের নাম যাতে বাদ না যায়, তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ শুরু করল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার, ১২ অক্টোবর প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচন কমিশন অফ ইন্ডিয়ার নির্দেশে রাজ্যের ২৪ জন জেলা নির্বাচনী আধিকারিক ভোটারদের সচেতন করতে সক্রিয় প্রচার চালাচ্ছেন।

যোগ্য ভোটারদের নাম তালিকায় রয়েছে কি না, তা নিশ্চিত করার পাশাপাশি ভোটার তালিকা সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তিতে বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে রাজ্যজুড়ে।

কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনও ভোটারের অভিযোগ থাকলে সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার (বিএলও), সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক (এইআরও), নির্বাচনী নিবন্ধন আধিকারিক (ইআরও) অথবা জেলা নির্বাচনী আধিকারিকের (ডিইও) সঙ্গে যোগাযোগ করা যাবে।অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, কোনও যোগ্য ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ না রাখাই কমিশনের লক্ষ্য। এই উদ্যোগের মাধ্যমে ভোটার তালিকা সংক্রান্ত সমস্যা দ্রুত চিহ্নিত করা এবং যোগ্য ভোটারদের অধিকার সুরক্ষিত করার উপর জোর দেওয়া হচ্ছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন