শনিবার, অক্টোবর 10, 2026
03:41:35 | কলকাতা
সর্বশেষ সংবাদ

মাটিয়ার নিষিদ্ধ পল্লিতে জুয়ার আসরে পুলিশের হানা,গ্রেফতার ১৯

বসিরহাটের বসিরহাটের মাটিয়ার নিষিদ্ধ পল্লি এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করল মাটিয়া থানার পুলিশ। উদ্ধার হয়েছে নগদ টাকা। ঘটনার তদন্ত চলছে। গ্রেফতার করল মাটিয়া থানার পুলিশ। উদ্ধার হয়েছে নগদ টাকা। ঘটনার তদন্ত চলছে।

হাসানুজ্জামান,মানুষের মতামত:গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বসিরহাটের মাটিয়ার নিষিদ্ধ পল্লি এলাকায় জুয়ার আসরে অভিযান চালাল মাটিয়া থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে চালানো এই অভিযানে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে নগদ টাকাও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। অভিযানের সময় কয়েকজন পালিয়ে যায় বলেও জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় বড়সড় জুয়ার আসর বসার খবর পেয়েই বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয়। ধৃতদের শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। উদ্ধার হওয়া নগদ টাকার পরিমাণ এখনও জানা যায়নি।স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই জুয়ার আসর-সহ বিভিন্ন বেআইনি কার্যকলাপ চলছে। বেআইনি মদের কারবার ও নেশাজাতীয় দ্রব্যের ব্যবসা নিয়েও অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগগুলির সত্যতা পৃথক তদন্তের বিষয়।

ইতিমধ্যেই ধৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশের এই অভিযানের পর এলাকায় বেআইনি কার্যকলাপ বন্ধ করতে আগামী দিনে আরও কড়া পদক্ষেপ করা হয় কি না, এখন সেদিকেই নজর স্থানীয়দের।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন