শুক্রবার, অক্টোবর 9, 2026
04:04:04 | কলকাতা
সর্বশেষ সংবাদ

সম্পত্তি কর বকেয়া মেটাতে বড় সুযোগ, সুদ-জরিমানায় বিপুল ছাড় কলকাতা পুরসভার

কলকাতা পুরসভার নতুন সম্পত্তি কর ছাড়ের প্রকল্প ৮ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর। আবাসিক সম্পত্তিতে সুদ ও জরিমানায় ১০০% মকুব, বাণিজ্যিক ও মিশ্র সম্পত্তিতে মিলবে বিশেষ ছাড়। জানুন আবেদনের নিয়ম ও সময়সীমা।

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:কলকাতা পুরসভার সম্পত্তি করদাতাদের জন্য বড়সড় স্বস্তির ঘোষণা। বকেয়া সম্পত্তি কর দ্রুত মেটাতে চালু হল ‘কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ইনসেনটিভ (ওয়েভার অব ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টি টু দ্য প্রপার্টি ট্যাক্স পেয়ার্স) স্কিম ২০২৬’। ৮ অক্টোবর ২০২৬ থেকে এই প্রকল্প কার্যকর হয়েছে।

পুরসভার বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩০ জুন ২০২৬ পর্যন্ত পেশ করা সম্পত্তি করের বিলের বকেয়া এই প্রকল্পের আওতায় মেটানো যাবে। প্রাথমিকভাবে স্কিমটি ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত ছয় মাসের জন্য কার্যকর থাকবে। প্রয়োজনে জনস্বার্থে আরও দু’মাস মেয়াদ বাড়ানো যেতে পারে।প্রথম ছয় মাসে আবাসিক, রাজ্য ও কেন্দ্রীয় সরকারি এবং সরকারি সংস্থার ক্ষেত্রে ১০০ শতাংশ সুদ ও ১০০ শতাংশ জরিমানা মকুব করা হবে। বাণিজ্যিক সম্পত্তির ক্ষেত্রে সুদে ৭০ শতাংশ এবং জরিমানায় ৯৯ শতাংশ ছাড় মিলবে। মিশ্র ব্যবহারের সম্পত্তিতে সুদে ৮০ শতাংশ এবং জরিমানায় ৯৯ শতাংশ ছাড় দেওয়া হবে।

তবে নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ বকেয়া পরিশোধ না করলে হিমায়িত সুদ ফের কার্যকর হবে। আংশিক কিস্তিতে টাকা দেওয়া গেলেও শেষ কিস্তির তারিখ অনুযায়ী প্রযোজ্য ছাড়ের হার নির্ধারিত হবে।অনলাইনে KMC-র ওয়েবসাইটের মাধ্যমে অথবা সংশ্লিষ্ট Assessment-Collection Office-এ অফলাইনে আবেদন করা যাবে। পুরসভা জানিয়েছে, করদাতাদের সুবিধার জন্য বিভিন্ন দফতরে সহায়তা বুথও চালু থাকবে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন