বৃহস্পতিবার, সেপ্টেম্বর 10, 2026
16:02:03 | কলকাতা

ভেজাল ওষুধের খোঁজে বড়বাজারে হানা,মেহতা বিল্ডিংয়ে ড্রাগ কন্ট্রোল ও পুলিশের যৌথ অভিযান

kolkata

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:ভেজাল ও জাল ওষুধের কারবার রুখতে বড়বাজারের মেহতা বিল্ডিংয়ে যৌথ অভিযান চালাল রাজ্য ড্রাগ কন্ট্রোল এবং কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। আধিকারিকরা বিভিন্ন ওষুধের দোকানে গিয়ে একের পর এক ওষুধ ও তার নথিপত্র পরীক্ষা করেন।

অভিযানে ওষুধের ব্যাচ নম্বর,মেয়াদ ও প্রয়োজনীয় কাগজপত্র মিলিয়ে দেখা হয়। নিষিদ্ধ কোনও ওষুধ বা জাল ওষুধ বিক্রি হচ্ছে কি না, তাও খতিয়ে দেখেন আধিকারিকরা। বিশেষ নজর ছিল মেয়াদ উত্তীর্ণ ওষুধের উপর।

বড়বাজারের মেহতা বিল্ডিং থেকে তুলনামূলক কম দামে ওষুধ পাওয়া যায় এবং এখান থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় পাইকারি ওষুধ সরবরাহ করা হয় বলে জানা যায়। অতীতে জাল ও ভেজাল ওষুধ নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। সামনেই দুর্গাপুজো। উৎসবের আগে শহর ও রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে নজরদারি ও অভিযান।খাদ্য সুরক্ষা দফতরের পর এবার ওষুধের বাজারেও কড়া নজরদারি শুরু করল প্রশাসন। অভিযানে কোনও অনিয়ম ধরা পড়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।